শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

আল-আমিন সোসাইটির ২৩ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলা সম্পন্ন

নিউজ রুম / ২৪৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আল-আমিন সোসাইটির ২৩ বছর পূর্তি উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৭ ডিসেম্বর ২০২৪)  রাজাপালং ব্রাক অফিস সংলগ্ন আলীমুরায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সাঈদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  জিয়াউল হাসান টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন  উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেক মাহামুদ চৌধুরী রাজিব, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, তরুণ আইনজীবী ব্যারিস্টার সাফ্ফাত ফারদিন চৌধুরী রামিম, উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী,  ছাত্র প্রতিনিধি হাশেম সিকদার জিসান,সাংবাদিক মোহাম্মদ ইমরানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে বক্তারা বিভিন্ন সময়ে আল-আমিন সোসাইটির সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। এবং সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই ছাড়াও ২৪ এর গণআন্দোলনে ভূমিকা রাখায় হাসেম সিকদার জিসান এবং আন্দোলনে কারাবরণ করা ছাত্র মোহাম্মদ সুরাইনকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে কেক কেটে আল-আমিন সোসাইটির ২৩ বছর পূর্তি উদযাপন করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের সদস্যদের নৈশভোজ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর