শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভে মোটর সাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মোহাম্মদ শাহজাহান।
নিহত সাজিদ কবির (১৮) কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে। সে টেকনাফ উপজেলার সাবরাং এলাকার আদি বাসিন্দা। সে ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঘটনায় আহত হয়েছেন, নিহতের বন্ধু ও চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর কায়েস (১৮)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শাহজাহান বলেন, বৃহস্পতিবার সাজিদ কবির ঢাকা থেকে কক্সবাজার শহরের বাসায় আসেন। শুক্রবার সকালে এক বন্ধুসহ মোটর সাইকেল নিয়ে সে টেকনাফের সাবরাংয়ে গ্রামের বেড়াতে যায়। শনিবার সকালে মেরিন ড্রাইভ দিয়ে তারা মোটর সাইকেল যোগে কক্সবাজার শহরের বাসায় ফিরছিল।
এক পর্যায়ে উখিয়া উপজেলার ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সাজিদ কবির মারা যায়। ঘটনায় আহত সঙ্গে থাকা অপর বন্ধু ওমর কায়েস।
উপ-পরিদর্শক বলেন, “ ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক আহত ওমর কায়েস এর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। “
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মোহাম্মদ শাহজাহান।


আরো বিভিন্ন বিভাগের খবর