শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ইউনিয়ন হসপিটাল বিশেষায়িত স্বাস্থ্যসেবার মাধ্যমে সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শহিদুল ইসলাম :

কক্সবাজারে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। কক্সবাজার শহরের হাসপাতাল রোডে অবস্থিত হসপিটালটির বাৎসরিক মার্কেটিং এন্ড ব্রান্ডিং কনফারেন্সে বক্তারা এ দায়বোধের কথা জানান।

বুধবার (১ জানুয়ারি) সকালে ইউনিয়ন হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত কনফারেন্সে মার্কেটিং বিভাগের পারফরমেন্স প্রদর্শন করা হয়।

কোম্পানীর ডিরেক্টর- মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা ইউনিয়ন হাসপাতালের আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিটি স্ক্যান, কিডনী ডায়ালাইসিস, ক্যামো থেরাপি ও ইকো’সহ বিশেষায়িত সেবাগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। কক্সবাজারে বিশেষায়িত সেবাগুলো নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির সমাপনী বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট তবারক হোসাইন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি সামাজিক দায়বদ্ধতা পালনে ভবিষ্যতে আরও অগ্রণী ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীর ভাইস চেয়াম্যান আবদুল্লাহ আল মুকিত চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহাজাহান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বেলাল উদ্দিন জয়, ডিরেক্টর-এইচআর এডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়া, ডিরেক্টর ফিন্যান্স আল মামুন, ডিরেক্টর অপারেশন এনামুল হক ও ডিরেক্টর ইমরানুল কবির।

কনফারেন্সে ম্যানেজার (মার্কেটিং) মো. শাহাবুদ্দিন আরমানের নেতৃত্বে মার্কেটিং বিষয়ে নাটক উপস্থাপন করে সবার নজর কাড়ে। কনফারেন্স শেষে হসপিটালের বিশেষায়িত কোর্স “প্রাথমিক স্বাস্থ্য প্রশিক্ষণ” সম্পন্নকারী মার্কেটিং অফিসারদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর