
দেলওয়ার হোসাইন :
কক্সবাজারের পেকুয়ায় বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠলেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ জানুয়ারী) সারা দেশের ন্যয় পেকুয়ায় বই উৎসব পালিত হয়, এদিন সকাল ১০ টায় পেকুয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়ার মধ্য দিয়ে বই উৎসবোর শুভ সুচনা করেন।
বেলা ১১টায় পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন দুলালের সঞ্চালনায় ও গভর্নিং বডির সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী,বিশিষ্ট সমাজ সেবক এম আজম উদ্দিন,পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবুল বশর,গভর্নিং বডির সদস্য রিদুয়ানুল হক, মুসলিম আজাদ, রেজাউল করিম,ফাতেমা জান্নাত মুন্নি,আজিজুর রহমান,শিক্ষক ইকবাল হায়দার,তাহমিনা জান্নাত,রায়হানুল হক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,বর্তমান অন্তবর্তীকালীন সরকার কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিয়েছেন। শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবনতা দূর করতে অভিভাবক সহ শিক্ষকদের খোজ খবর নেওয়ার জন্য আহবান জানান। পাশাপাশি মোবাইল ও মাদকাসক্তের হাত থেকে বিরত থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে সহ সঞ্চালকের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী আফলাক নুর কাফি ও মহিমা খাতুন মারিয়া।