শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ রুম / ২৫৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি :

বর্তমান অন্তরবর্তী কালীন সরকার পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর গতিপথ ফিরিয়ে আনতে সারা দেশে স্থানীয় প্রশাসন বিশেষ অভিযানে পরিচালনা করছে।

কক্সবাজারের পেকুয়ায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মগনামা ইউনিয়নের ভোলাখাল ও কাটাফাঁড়ি খাল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম। অভিযানে নদীর জায়গা দখল করে নির্মীত বেশ কয়েকটি দোকান ও বসতঘর গুড়িয়ে দেয়া হয়।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র পেকুয়া উপজেলা সমন্বয়ক পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন বলেন, নদী দখল করে প্রভাবশালীরা স্থাপন তৈরী করার ফলে বর্ষা মৌসুমে পেকুয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যা কবলিত হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী ও পাহাড় রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা রাখবেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, শুকনো মৌসুমে পাহাড়ের টিলা ও জমির টপ সয়েল কাটার মহোৎসব চলছে, উপজেলা প্রশাসন নদী ও পাহাড় খেকোদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান থাকবে। তিনি বলেন নদী দখল পাহাড় কাটার সাথে জড়িত যতই প্রভাবশালী হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর