শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

আবু মিহরান :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ বৈঠক ৮ জানুয়ারি বিকাল ৩টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি হেদায়াতুল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ, জাকির হোসাইন, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক। সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতার পালাবদলে বিশ্বাসী। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সময়ের দাবি। দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অপেক্ষমান। আমরা সরকারের কাছে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল ও মত কে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ইতোপূর্বে ঘোষিত জেলা ব্যাপী দাওয়াতি পক্ষ সফল করে তোলার জন্য অনুরোধ জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর