শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ার চরণদ্বীপের সাড়ে ১৪ একর চিংড়ীঘেরে ডাকাতি,দখলঃআহত-১,অস্ত্র সহ আটক-৪

নিউজ রুম / ৪১৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোনের চরণদ্বীপ এলাকার সাড়ে ১৪ একর চিংড়ীঘের ডাকাতি করার পর কয়েকটি চিংড়ী ঘের জবরদখল করেন দখলবাজ ভূমিদস্যুরা।এসময় জনতার সহযোগিতায় অস্ত্র সহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১২ জানুয়ারী) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া।এসময় অভিযানের থানার ১০/১২ সাব-ইন্সপেক্টর সহ বিশাল একটি পুলিশের টিম অংশ নেন।
অস্ত্র সহ আটক-আবু তাহের (২৮) উপজেলার চিরিংগা ইউপির ৭নং ওয়ার্ডের সওদাগর ঘোনা এলাকার নুরুন্নবীর ছেলে।তার সঙ্গে থাকা বাকীরা হলেন-আবু তাহের (৪৫) একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে,মোঃ মিয়া (৩২) একই এলাকার জাকেরের ছেলে ও দিদারুল ইসলাম (৫০) একই এলাকার মৃত আবুল মজিদের ছেলে।
চিংড়ীঘের জবরদখল হওয়া ভুক্তভোগী ঘের মালিক আজিজ জানান-চরণদ্বীপ চিংড়ী জোনের সাড়ে ১৪ একর ঘের গত শনিবার রাতে ডাকাতি করেছে অস্ত্রধারী ডাকাত দল ও দখলবাজ ভূমিদস্যুরা।এতে আমার ঘেরের মাছ,মালামাল সহ প্রায় বিশ লক্ষাধিক টাকার লুটপাট করেছে।এভাবে প্রত্যক ঘেরের ক্ষতি তারা করেছেন।দুপুর আমি সহ আরো ২/১ দখল করে নেওয়া ঘের মালিক সহ থানার সহযোগিতা চাইলে,ওসি সহ পুলিশের বিশাল একটি টিম ঘেরে অভিযান চালায়।এরপর পূর্বে আমার ঘেরের এক প্রহরীকে গুলি করে হাত একটি ছিড়ে ফেলে।বর্তমানে মূমুর্ষ অবস্থায় তাকে চমক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।সে বাঁচবে কিনা সন্দেহ রয়েছে।তবে পুলিশ দেখে স্হানীয় জনতারা ঝাপিয়ে পড়ে অস্ত্র সহ একজনকে হাতেনাতে আটক করি।পরে তার সঙ্গে থাকা আরো তিনজনকে পালানোর সময় বিভিন্ন স্হান থেকে আটক করতে পুলিশ সক্ষম হয়।ডাকাতের বড় একটি দল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পালিয়ে যায়।এবিষয়ে আমি সহ ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি।
ঘেরের মালিক গুলিবিদ্ধ জমির হোসেন জানান-গতরাতে আমার ঘের ডাকাতি করে।বাঁধা দিল,তারা আমাকে গুলি করলে আমার পায়ের দুইস্হানে গুলি লাগে।ডাকাত এবং দখলবাজদের গডফাদারা হলেন-জসিম উদ্দিন,বদ,দিদার ও মালুমঘাটের বিএ রশিদ।তারা ঘটনার কিছুদিন আগে আমাদের ঘের ডাকাতি ও দখল করবে বলে হুমকি দিলে,আমরা তাদেরকে সন্তুষ্টজনক টাকা দিয়েছিলাম।এরপরও তারা লুটেপুটে খাওয়ার নেশায় ডাকাতি করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া জানান-গতরাতে চরণদ্বীপের সাড়ে ১৪একর চিংড়ীঘের ডাকাতি করেছে।পরে ২/১টি ঘের দখল করে নিয়েছে অস্ত্রধারী দখলবাজেরা।পরের দিন রবিবার বিকেল অভিযান পরিচালনা করি।এতে অস্ত্র সহ আবু তাহের (২৮) নামের ১জনকে ডাকাত এবং তার সঙ্গে থাকা আরো তিনজনকে পালানোর সময় বিভিন্ন স্হান থেকে জনতার সাহায্যে আটক করতে সক্ষম হয়।অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া ডাকাতদের সন্ধান নেওয়ার চেষ্টা চালাচ্ছি।তবে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হচ্ছে।এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর