শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় বেসরকারি সংস্থায় কর্মরত এক শিক্ষিকা নিহত

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় বেসরকারি সংস্থায় কর্মরত এক শিক্ষিকা নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকের ফলিয়াপাড়া রাস্তার মাথা এবং লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকের রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. সিরাজ আমিন।
নিহত রাবেয়া আক্তার (২২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে সিরাজ আমিন বলেন, মঙ্গলবার বিকালে উখিয়ার ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি ফলিয়াপাড়া রাস্তার মাথা এলাকায় একটি মোটর সাইকেলের পিছনে বসে বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে তিনি মোটর সাইকেলের পিছন থেকে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা বাঁশবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এপিবিএন এর কর্মকর্তা জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে গাড়ীসহ আটক করেছে।
নিহতের লাশ স্বজনরা বিনা ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছে বলে জানান মো. সিরাজ আমিন।


আরো বিভিন্ন বিভাগের খবর