শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

খুলনার কাউন্সিলর টিপু হত্যাকারী নারীসহ তিনজনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র- উদ্ধার

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

খুলনার কেসিসি’র সাবেক কাউন্সিলর চাঞ্চল্যকর গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডে সরাসরি জড়িত তিন আসামিকে ঘটনার পাঁচদিন পর গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে হোটেল অবস্থানকারি সঙ্গীয় সেই আলোচিত নারীও রয়েছেন।
উদ্ধার করা হয়েছে টিপু হত্যাকাণ্ডে ব্যবহারিত সেই অস্ত্র।
নিহত টিপুর সাথে কক্সবাজারের বেশ কয়েকজন আলোচিত নারীর সাথেও সম্পর্ক ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তবে গ্রেপ্তার তিনজনেরই বাড়ী খুলনায় বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেন তিনি।
এ ঘটনায় এর আগে খুলনার এক সাবেক কাউন্সিলর ও কক্সবাজারের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে খুলনার কাউন্সিলর টিভি হত্যার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
রহমত উল্লাহ বলেন, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান চালায়।
এক পর্যায়ে সোমবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর সাথে কক্সবাজার ঘুরতে আসা সেই আলোচিত সুন্দরী ‌মেডিকেল কলেজে ইন্টারনীতে থাকা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, “ গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে একজন নারী রয়েছে। কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন মেডিকেল কলেজে ইন্টারনীতে থাকা ঐ নারী। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া গ্রেপ্তার অপর দুইজন হত্যাকান্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে। “
গ্রেপ্তারদের মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে এবং বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত গণমাধ্যম কর্মিদের অবহিত করা হবে বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহত কাউন্সিলর টিপুর সাথে কক্সবাজারের বেশ কয়েকজন আলোচিত নারীর সাথে সম্পর্ক ছিল। এ হত্যাকাণ্ডে কক্সবাজারের সেইসব নারীদের কোন সম্পৃক্ততা আছে কিনা পুলিশ সে বিষয়টিও তদন্ত করে দেখছে। ওইসব আলোচিত নারীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের গতি বিধির উপর নজর রাখছে পুলিশ।
পুলিশের ঐ সূত্রটি জানায়, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদে কক্সবাজারের আলোচিত নারীদের ব্যাপারে কোন তথ্য পাওয়া গেলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য,
গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপুসহ ৩ জন। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনা সিটি কর্পোরেশনের ( কেসিসি ) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু।
এ ঘটনায় র্যাব টিপুর সঙ্গে বেড়াতে আসা কেসিসি’র আরেক সাবেক কাউন্সিলর শেখ ইফতেখার হাসান সালু ও কক্সবাজারের বন্ধু মেজবাহ উল্লাহ ভূট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। এখনো তাদের রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য করেনি আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর