শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

চকরিয়ায় স্ত্রী হত্যাকারী মেহেদী লামাতে আটক

নিউজ রুম / ২৮০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক আব্দুল হামিদের কন্যা হাফসা বেগম (২০) কে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যান নিহতের স্বামী মেহেদী হাসান (২২) নামের যু্কটি।এসময় তার ছুরিকাঘাতে শ্বাশুড়িও গুরুতর আহত হন।
পালিয়ে যাওয়া খুনি মেহেদী হাসানকে ঘটনার ৮ন্টার মাথায় বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউপির ইয়াংছার-কাঁঠালছড়া এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে আটক করেন কুমারী ফাঁড়ির ইনর্চাজ এসআই জামিল আহমেদ ও সঙ্গীয় ফোর্স।
আটক খুনি মেহেদী হাসান (২২) চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপির ৩নং ওয়ার্ডের মারকাজ মসজিদ সংলগ্ন আজমুল্লাপাড়ার আবুল কাসেমের ছেলে।
কুমারী ফাঁড়ির ইনর্চাজ এসআই জামিল বলেন-চকরিয়া স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।গোপন সংবাদের ভিত্তিতে ছবি দেখে ঘাতক মেহেদীকে আটক করতে সক্ষম হয়।পরে তাকে লামা থানা নিয়ে যাওয়া হয়।সেখান থেকে খুনি মেহেদীকে তার নিজ উপজেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য-শুক্রবার (১৭ জানুয়ারী) চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকার সাংবাদিক আব্দুল হামিদের বাড়ীতে বেড়াতে গিয়ে স্ত্রী আর শ্বাশুড়িকে ছুরিকাঘাত করলে,এসময় স্ত্রী হাফসা মারা যান।


আরো বিভিন্ন বিভাগের খবর