শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের ৯ দিনব্যাপী বইমেলার সমাপনীতে শিল্প উপদেষ্টা — তরুণ যুবকরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে

নিউজ রুম / ১৯৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কুতুবী আল ইহসান :
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, আমাদের একটা ইতিহাস তৈরি করার ঐতিহ্য আছে। একইসাথে ইতিহাস হারিয়ে ফেলারও দেখা গেছে। অনেকবার আমরা সংগ্রাম করেছি, তরুণ যুবকরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। কিন্তু, বিজয় ধরে রাখা হয়তো যায়নি সবসময়। সে কারনেই পড়াশোনাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বইকে সাথী বানিয়ে ফেলতে হবে।
শনিবার কক্সবাজার গোল চত্ত্বর মাঠে আয়োজিত ৯ দিনব্যাপী বইমেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিল্প উপদেষ্টা বলেন, বই সাথী হিসেবে থাকলে আমরা আমাদের কাজকে বুঝতে পারি, ইতিহাস ও সংগ্রামকে ধারণ করতে পারি। এর মধ্যদিয়ে কক্সবাজারের শহীদদের মর্যাদা ও আহতদের পাশে থাকতে পারি। সর্বোপরী মানুষের পাশে থাকতে পারি।
এর আগে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্টলে ২৪ এর আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ ও ছাত্র সমন্বয়করা  বক্তব্য রাখেন।
এর আগে গত ১০ জানুয়ারি ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ৯ দিনব্যাপী জেলা বইমেলা শুরু হয়।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রে আয়োজনে অনুষ্ঠিত মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ সরকারি প্রকাশনী সংস্থা ও স্থানীয় প্রকাশনী সংস্থার ৭৮ স্টল অংশ নেয়।


আরো বিভিন্ন বিভাগের খবর