শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্রত্যাবাশন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সরকারের ত্রাণ ও  দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি বলেছেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের অবশ্যই তাদের দেশে প্রত্যাবাশন করা হবে। এ ব্যপারে বাংলাদেশ সরকার মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রত্যাবাশন ইস্যু নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যতদিন প্রত্যাবাশন করা হচ্ছে না ততদিন তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ সরকার।
প্রতিমন্ত্রী আজ মংগলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ইউএনএইচসিআর- নির্মিত বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। তিনি জানান উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের চাপ কাটাতে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চরে স্থানান্তর করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ভাসান চরে স্বেচ্ছায় যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন বিপুল সংখ্যক রোহিঙ্গা অবস্থানের কারনে কক্সবাজারের স্হানীয় জনগোষ্ঠী চিকিৎসা সংকটে না পড়ে এ কারণে ইউএনএইচসিআর- জাপানি সরকারের আর্থিক সহায়তায় এই হাসপাতালটি স্হাপন করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ইউএনএইচসিআর-এর কান্ট্রি ডিরেক্টর মি জোহান্স ভেন ডার ক্লাউ, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা মিরজাূদী সাব্রিনা ফ্লোরা প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর