শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

কক্সবাজারের ১৬ বছর পর বিএনপি’র মহাসমাবেশ

নিউজ রুম / ৯৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি’র জনসভা।
১৭ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের গোল চত্তর মাঠে জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
এ নিয়ে  ১৬ ফেব্রুয়ারি সকালে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য  লুৎফর রহমান কাজল জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতাকর্মী ছাড়াও জেলার সর্বস্তরের লক্ষাধিক জনগণের অংগ্রহনে সমাবেশটি মহাসমাবেশে রূপ নেবে।

ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেছেন, অনির্বাচিত সরকার কোন সমস্যার সমাধান করতে পারে না, তাই প্রথমে জাতীয় নির্বাচন চায় বিএনপি। তিনি বলেন
দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের রোড়ম্যাপ ঘোষণা করুন। একমাত্র নির্বাচিত সরকারই জাতিকে মুক্তি দিতে পারে।
তিনি বলেন, জনআকাঙ্খার সাথে সংগতি রেখে সর্বাগ্রে জাতীয় নির্বাচন জরুরি। সারাদেশব্যপী জনমত গঠন করতে কেন্দ্রীয় বিএনপি জনসভা, সমাবেশ চালিয়ে যাবে। পাশাপাশি জনদাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে।

ব্রিফিংয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,  পূণঃ স্বাধীন হলেও দেশের মানুষ ভালো নেই। রাষ্ট্র ক্ষমতায় জনগণের সরকার না থাকার কারণে নিত্য- পণ্যের দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী  কর্মকান্ড লেগেই আছে। এভাবে দেশ চলতে পারেনা। আমরা আগে জাতীয় সংসদের নির্বাচন চাই,  জনগণের অধিকার চাই। তিনি বলেন, চারদফা দাবিতে কক্সবাজার জেলা বিএনপি আহুত জনসভায় লক্ষাধিক নেতা- কর্মীর সমাগম হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। জেলার শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে জেলার ১৪ টি সাংগঠনিক ইউনিট ৭৯১টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতি সভা করেছে। সমাবেশে যোগ দিতে মুখিয়ে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর