নির্বাচন নিয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে-সালাহউদ্দিন

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

নির্বাচন নিয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধুমাত্র পুলিশ দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করা যাবে না, রাজনীতি দিয়েও ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন প্রক্রিয়া যতো দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরো বাড়বে। জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথ বাধাগ্রস্থ করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর