শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

“কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসুন”-জেলা আমীর আনোয়ারী

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

আবু মিহরান :

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মাহে রামাদান কুরআন নাজিলের মাস। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে কুরআন নাজিল করা হয়। কুরআন কে পড়ে-বুঝে কুরআনের আলোকে যেন মানুষ দুনিয়াবী জিন্দেগী পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। তাই প্রত্যেক মুমিনের উচিত কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করা। এতেই মানবতার মুক্তি ও কল্যাণ।
তিনি আরো বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশে এবারের রমাদান ভিন্ন এক পরিবেশে অতিবাহিত হচ্ছে। দীর্ঘ পনেরো বছর দেশের মুক্তিকামী মানুষ ও ইসলাম প্রিয় জনতা ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে রমাদান অতিবাহিত করেছিল। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যে সকল  তরুণ ছাত্র -জনতার আত্মত্যাগ জীবন দিয়ে ফ্যাসিবাদ কে রুখে দিয়েছে আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে প্রতিদান কামনা করছি। বাংলাদেশ থেকে চিরদিনের জন্য ফ্যাসিবাদ বিলোপ হোক সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
৩ মার্চ সোমবার ইসলামপুর ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে আয়োজিত নতুন অফিস ফুটবল খেলা মাঠে অনুষ্ঠিত রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী। আরো বক্তব্য রাখেন রামু উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বশির উদ্দিন, ঈদগাঁও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হারুনর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসীন প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর