শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ নুর (৩০) নামে এক রোহিঙ্গা কমিউনিটি লিডারকে  ( হেড মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া ক্যাম্প- ২০ ব্লক- এম /৩২ এর আওতাধীন জনৈক তৈয়ব এর শেল্টারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নুর ( ৩০) ক্যাম্প- ২০ ব্লক- এম/৩২ এর কমিউনিটি লিডার ( হেড মাঝি) এবং  আবু ছৈয়দের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান,  ক্যাম্প -২০ এর জনৈক মোজাম্মেল এর মুদি দোকান থেকে নুর তার নিজের শেল্টারে যাচ্ছিল।এসময় তার শেল্টারের পূর্ব দিকে জনৈক তৈয়ব এর শেল্টারের সামনে পায়ে হেঁটে চলার পথে অজ্ঞাতানামা ৪/৫ জন সন্ত্রাসী তাকে অন্ধকারের মধ্যে এলোপাতাড়িভাবে মুখে ও গলায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আশেপাশে লোকজন এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা তাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন ও পরিবার তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. আরিফ হোসাইন জানান, ক্যাম্পে  অজ্ঞাত সন্ত্রাসীদের নেতৃত্বে নুর নামের একজন রোহিঙ্গাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর