শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যা মামলার ৪ জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। পরে ধৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ২০ এরএম ৩২ ব্লকের ৩/৪ এলাকার নুর হোসেনের ছেলে মো. মোজাম্মল (৩২), ইউসুফের ছেলে কামাল হোসেন, জাফরের ছেলে মোহাম্মদ সিদ্দিক (৪০) ও রশিদ আহমেদের ছেলে জুবায়ের (৩০)৷

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফার তত্ত্বাবধানে অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) কে এম আজিজুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুরকে (৩০) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় বুধবার ১৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী সামিরা বেগম (২১)। যার মামলা নং-১১, তারিখ-০৫/০৩/২০২৫। একই দিন অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর