শিরোনাম :
প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

বিপদে-দুঃসময়ে মানুষের পাশে পারাটাই একজন জননেতার প্রকৃত কাজ-ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

নিউজ রুম / ৭৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হয়। বিপদে-দুঃসময়ে মানুষের পাশে থাকতে পারাটাই একজন প্রকৃত মানুষের কাজ। যারা মানুষের পাশে থাকেন তারাই জনমানুষের নেতা হয়ে উঠেন।

তিনি বলেন, দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এ দেশের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তেমনই একজন গণমানুষের নেতা। আমরা বিএনপি যারা করি তারা সেই নেতার রাজনীতি করি।

তাঁর মতে, আগামি দিনের বাংলাদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখিয়ে যাওয়া ১৯ দফার বাস্তবায়ন খুবই জরুরি। এজন্য আমাদের মানুষের পাশে থেকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের জন্য প্রস্ততি নিতে হবে।

তিনি বৃহস্পতিবার (০৬ মার্চ) দিনব্যাপি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে গণসংযোগ শেষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আলোচনা সভা শেষে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইতোপূর্বে তিনি দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান দিনের শুরুতেই ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী আবুল বশরকে দেখতে যান। পরে ভারুয়াখালী বাজারে সাধারণ মানুষের গণসংযোগ করেন। এছাড়াও ইউনিয়নের সাবেক পাড়ায় মোহাম্মদ ইসলাম মেম্বার ও নাজির হোসেন মেম্বারের কবর জিয়ারত করেন। পরে তিনি আনু মিয়ার বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, মোসলেম উদ্দিন মেম্বার, বিএনপি নেতা জানে আলম, সাবেক মেম্বার সিরাজুল হক, শাহজাহান কোম্পানি, আলম নুর কোম্পানি, সৈয়দুর রহমান, আলী আহমদ কোম্পানি, ছাবের আহমদ, আবদুল হাকিম, মোজাম্মেল হক প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর