শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার হয়েছে; এসময় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার হয়েছে; এসময় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকাল পৌণে ৫ টায় এ তথ্য জানিয়েছেন, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
গ্রেপ্তার আবুল খায়ের ( ৩১ ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনূর আক্তার ( ২৮ ) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবুল খায়ের এর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে টেকনাফ থানায় ৮ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গিয়াস উদ্দিন বলেন, বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি বলেন, “ পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য মতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো। এসময় সেখানে অবস্থানকারি এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা। “
গ্রেপ্তার আবুল খায়ের চিহ্নিত ডাকাত এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান, মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর