শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আজ শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিক

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:

আজ ৮ মার্চ শনিবার কক্সবাজারের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা, হ্যাচারি জগতের পথিকৃৎ, দানবীর, বহুমুখী প্রতিভার অধিকারী, নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী।

২০১৬ সালের ৮ মার্চ বুধবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দিবসটি পালন উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকাল ৭টায় মরহুমের গ্রামের বাড়ী পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামে কোরআনখানি, সকাল ১১ টায় মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, দুঃস্হদের মাঝে খাবার বিতরণ এবং দুপুরের নামাজের পর মরহুমের স্হাপিত বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুম পিতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় তাঁর বড় ছেলে সদর, রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান লুৎফুর রহমান কাজল সবার দোয়া কামনা করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর