শিরোনাম :
বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ রুম / ৮৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আসিফ মহিউদ্দিনের আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

গ্রেপ্তার আসামি তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।
ভূক্তভোগী নারী মার্কিন নাগরিক। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা- ইউএন ওমেন এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত।
ইলিয়াস খান বলেন, সোমবার রাতে মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় একজনকে আসামি করে তার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হয়। পরে গ্রেপ্তার আসামি আদালতে দায় স্বীকার জবানবন্দি প্রদান করেছেন।
সোমবার সকালে কক্সবাজার শহরের শহীদ সরণীতে ফুটপাত ধরে হাটার সময় তারেকুর রহমান নামের এক দূর্বৃত্ত মার্কিন দুই নারী নাগরিককে গতিরোধ করে। পরে সে এক নারী ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। এ ঘটনায় ভূক্তভোগী নারী থানায় অভিযোগ করা পর পুলিশ অভিযান শুরু করে।
পরবর্তীতে ওই দিন বিকালে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, গ্রেপ্তার যুবক তারেকুর রহমানের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল। ওই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হয় তারেক।


আরো বিভিন্ন বিভাগের খবর