শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

চৌধুরী ইকরাম :

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন।

তারা দুইজনেই ওইদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে বিকেলে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতারে অংশ নেবেন।

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার এটিই প্রথম সফর। অপরদিকে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় সফর।  তাদের সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে বলে আশা করছেন রোহিঙ্গা কমিউনিটি নেতারা। সফরকারি দুই নেতার কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেইফ জোন প্রতিষ্টার দাবি জানাবেন তারা।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা কক্সবাজার পৌঁছাবেন। এরপর জাতিসংঘের মহাসচিব এ্যান্তেনিও গুতেরেস সরকারি উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে চলে যাবেন।

তিনি জানান জাতিসংঘের মহাসচিব শুক্রবার দুপুরে শরনার্থী শিবিরে পৌঁছে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। জাতিসংঘের মহাসচিব শরনার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা পরিচালিত কর্মকাণ্ড পরিদর্শন করবেন। পরে রোহিঙ্গা কমিউনিটি নেতা এবং রোহিঙ্গা যুবকদের সাথে মতবিনিময় করবেন এবং শিবিরের লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের পাটজাত পণ্যের উৎপাদন সেন্টার পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা মেমোরিয়াল কালচারাল সেন্টার পরিদর্শন করবেন। পরে প্রধান উপদেষ্টা সহ জাতিসংঘের মহাসচিব শরনার্থীদের সাথে ইফতারে অংশ নেবেন।

মিজানুর রহমান আরো জানান কক্সবাজারে পৌঁছে দুপুরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কক্সবাজার বিমান বন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। বিকেল তিনটায় কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেবেন।
এরপর প্রধান উপদেষ্টা কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

পরে তিনি উখিয়া রোহিঙ্গা শিবিরে লাখো রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মহাসচিবের সাথে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন।

আরআরআরসি মিজানুর রহমান জানান ইতোমধ্যে ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার ইফতার কর্মসূচির সকল আয়োজন সম্পন্ন করেছেন।
জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর