শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ায় বাল্যবিবাহ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্যানেল সংলাপ অনুষ্ঠিত

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ, কন্যা শিশুর শিক্ষা নিশ্চিত, নারী – পুরুষের বৈষম্য দূরীকরণ , নারীর ক্ষমতায়ন  ও পরিবার পরিকল্পনা বিষয়ক প্যানেল  সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি  নেট প্রজেক্ট এ সংলাপের আয়োজন করেন।
 বৃহস্পতিবার  (১৩ মার্চ ২০২৫ )   উপজেলা পরিষদ হল রুমে  অনুষ্ঠিত প্যানেল সংলাপে প্যানালেস্টি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক  সাঈদ মুহাম্মদ আনোয়ার , ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর  চাইল্ড সেফটি নেট প্রজেক্টের কো – অডিনেটর ছোটন বড়ুয়া ও শাহনাজ পারভীন, সেইভ দ্যা চিল্ড্রেনের সিনিয়র অফিসার সেবাস্টিন সরকার।
 সংলাপে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ।  এতে অংশ গ্রহন করেন ওয়ার্ল্ড ভিশনের  মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল, ইউপি সদস্য নুরুল কবির, মাওলানা আব্দুর রহিম, ইউপি  সদস্য মাহবুবুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা সাইফুল ইসলাম, অভিভাবক খলিলুর রহমান, ইয়ুথ ফোরামের সাইফুল ইসলাম ও চাইল্ড  ফোরামের ফাজিয়া ইসলাম মনি।
উক্ত  প্যানেল সংলাপে শিশুর অধিকার, শিক্ষা, বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, কন্যা শিশুর শিক্ষা নিশ্চিত, নারী শিশুর সহিংসতা  বন্ধ, সামাজিক রীতিনীতির নেতিবাচক প্রভাব চিহ্নিত করণ এবং উত্তরণে প্রাণবন্ত আলোচনা করা হয়। উক্ত সংলাপের সরকারি কর্মকর্তা সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, ধর্মীয় নেতা অভিভাবক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর