শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

নিউজ রুম / ৮৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

মাগুরার ৮ বছরের শিশু কন্যা আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তি ফাঁসির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় একটি বিক্ষোভ মিছিল পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা চত্বর হয়ে পেকুয়া চৌমুহনী এলাকা প্রদক্ষিণ করেন।

মিছিলটি পেকুয়া প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া উপজেলার দধসাবেক সমন্বয়ক হিরুণ সরওয়ার, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী, শাহাদাত, তামিম,রিফা,রাজিব,কাইয়ুম,মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছে আজ মাগুরার শিশু কন্যা আছিয়ার ধর্ষণকারীরা সে স্বপ্ন ভেঙ্গে ছাত্র জনতার মাঝে নতুন এক ক্ষত তৈরী করেছে। বক্তারা আরও বলেন, আছিয়াকে ধর্ষণ সহ তার হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের বিচার অতি দ্রুত কার্যকর করা দাবি জানাই অন্যতায় আবার ছাত্র জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।আমরা আছিয়া সহ সকল ধর্ষণকারীর সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করা দাবি জানাচ্ছি।

এতে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষার্থী আবদুর রহমান,রিয়াদ,নারগিস,জয়,রোকন,আসিফ, সাইমা, কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর