শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

গহীন পাহাড়ে মুর্মূষাবস্থায় ফেলে যাওয়া এক যুবককে উদ্ধা

নিউজ রুম / ১০০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে ‘শ্বশুর বাড়ী থেকে তুলে নিয়ে’ দূর্বৃত্ত কর্তৃক নির্যাতনের পর গহীন পাহাড়ে মুর্মূষাবস্থায় ফেলে যাওয়া এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ রাসেল (২৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের ছেলে।

নৌবাহিনীর সংশ্লিষ্টদের বরাতে গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকাল ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় শ্বশুর বাড়ী থেকে মোহাম্মদ রাসেল’কে ১০/১৫ জনের একদল দূর্বৃত্ত তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করতে করতে কচ্ছপিয়া এলাকার পাহাড়ের দিকে নিয়ে যায়। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল মোহাম্মদ রাসেল’কে উদ্ধারে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে অপহৃত এক যুবককে মুর্মূষাবস্থায় পাওয়া যায়। নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে। “

ওসি বলেন, “ চিকিৎসক জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের কারণের মারধরের আঘাত রয়েছে। অপহরণকারিরা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ে হয়তো তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। “

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান, মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর