শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক ৩ ডাকাত

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অটোরিকশা থামিয়ে  যাত্রীদের অপহরণের চেষ্টাকালে ৩ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটকরা হলেন, টেকনাফ সদর  দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩নং ওয়ার্ড এলাকার মো. রুবেল (৩০) এবং টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ৪নং ওয়ার্ড এলাকার ওমর ফারুক (২৭)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশার গতিরোধ করে যাত্রীের অপহরণের চেষ্টা করা হয়। এসময় যাত্রীদের শোরগোল  শোনে স্থানীয় জনতা তিন ডাকাতকে  ধরে ফেলে। এ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে
তিন জনকে আটক করে।
এসময় ডাকাত দলের ব্যবহৃত  একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর