শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ভাসমান ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ইঞ্জিন বিকল হয়ে ছয়দিন ধরে ভাসমান ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার বিকালে গণমাধ্যমের কাছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা। বিকল অবস্থায় উদ্ধার ট্রলারের মালিকও বাঁশখালীর বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ১৬ মার্চ বিকালে বাঁশখালী উপকূল থেকে ৮ জেলেকে নিয়ে এমভি মালেক শাহ নামের ট্রলারটি সাগরে মাছ ধরতে রওনা দেয়। ওইদিন রাত ৯ টার দিকে ট্রলারটির ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙ্গে গিয়ে সাগরে নিয়ন্ত্রণহীন ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি সাগরের মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। এরপর থেকে ট্রলারে থাকা জেলেদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
“ শুক্রবার রাতে দীর্ঘ ৬ দিন ধরে নিখোঁজ থাকা ট্রলারটি মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে ট্রলারটির জেলেরা তাদের বিপদের বিষয়টি ফোনে কোস্টগার্ডকে অবহিত করে। “
খবরটি অবহিত হওয়ার পর কোস্টগার্ডের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছলে ট্রলারটিসহ ৮ জেলেকে উদ্ধার করেছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।
সিয়াম-উল-হক জানান, শনিবার দুপুরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে ট্রালিকপক্ষের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর