শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফ শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি ২৫ রোহিঙ্গা উদ্ধার : এক বিজিবি সদস্য সাগরে নিখোঁজ

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপের অদুরে  বঙ্গোপসাগর দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন  নৌকা ডুবে গেছে।
আজ শনিবার (২২ মার্চ) সকালে রোহিঙ্গা বোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্হানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশের কালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকা ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোহিঙ্গা বোঝাই নৌকা উদ্ধারকার্য ক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়।
তিনি বলেন, ডুবে যাওয়া নৌকা এবং ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যকে  উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর