শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

গভীর সাগরে বিকল ১২ জেলে সহ ফিশিং ট্রলার উদ্ধার

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে গভীর সাগরে বিকল ফিশিং বোট ‘মায়ের দোয়া’ এর ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সোমবার ভোর ৪ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর হতে আনুমানিক ১৮ কি:মি: দূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উক্ত সমুদ্র এলাকায় গমন করে। দীর্ঘ ১২ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে বিকেলে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।

তিনি আরও জানান ফিশিং বোটটি গত ১৮ মার্চ  চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে যায় এবং গত ১৯ মার্চ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। জেলেরা সোনাদিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয় উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলে সকলেই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।


আরো বিভিন্ন বিভাগের খবর