শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায়…সালাহ উদ্দীন

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক পেকুয়া :

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে; এটাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, এত দিন যারা ৭১ এর চেতনা বিক্রি করে খেয়েছে এই চেতনা ( জুলাই গণঅভ্যুত্থান ) সেই চেতনা নয়, যে চেতনা হবে জনগনকে এনশিওর ( জবাবদিহীতা ) করা। যেখানে জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায়।

মঙ্গলবার বিকেল ৪ টায় কক্সবাজারের পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

বিদ্যালয়টির এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির এ নেতা বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষও যেন জুলাই গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে জবাবদিহীতা নিশ্চিত করে। আর সংগঠন হিসেবে এলামনাই এসোসিয়েশনও যেন সেই চেতনা বাস্তবায়নে কাজ করে।

পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি শিক্ষাবিদ আমিরুল মোস্তফার সভাপতিত্বে সংগঠনের যুগ্ম সম্পাদক মুসলেম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম।

এতে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান, এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও আইনজীবী কামাল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, মুজিবুল হক চৌধুরী, বাবলা বিশ্বাস, বেলাল মাহমুদ বাবুল আরো অনেকে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার-০১ আসনের ( চকরিয়া ও পেকুয়া ) সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ গত রোববার ( ৩০ মার্চ ) দীর্ঘ ১০ বছর ঈদ উদযাপনের নিজ এলাকা পেকুয়ার উদ্দেশ্যে কক্সবাজার আসেন।

এর আগে বিগত ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে তিনি গুমের শিকার হন। পরে ভারতের শিলংয়ে তার সন্ধান মিলে। সেই থেকে তিনি ভারতে নির্বাসিত দিন কাটান। পরবর্তীতে গত বছর ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরেন। এরপর ১১ আগস্ট তিনি দীর্ঘ বছর পর কক্সবাজার আসেন।

সোমবার পেকুয়া উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন। পরে পারিবারিক কবরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মিসহ গণমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

মঙ্গলবার ঈদের দ্বিতীয়দিনও সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সামাজিক নানান অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন কাটান।

বুধবার দুপুরে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

 

##


আরো বিভিন্ন বিভাগের খবর