শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

“নতুন ফ্যাসিবাদ ঠেকাতে শাসন কাঠামোর আমুল সংস্কার করতে হবে”-জেলা আমীর

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

আবু মিহরান :

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশে আর যেন নতুন ফ্যাসিবাদ তৈরি না হয় সে ব্যবস্থা করতে হবে। প্রায় দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কেউ যেন ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে শাসন কাঠামোর আমুল সংস্কার সময়ের দাবি। বাংলাদেশ যেন আর পথ না হারায় সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মকে আমরা বাসযোগ্য, নিরাপদ ও উন্নত রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ । স্বাধীন- সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশী মানুষের ভাব মর্যাদা রক্ষায় জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আমরা সমাজ ও রাষ্ট্র থেকে সকল প্রকার বৈষম্য, বিভেদ ও দুর্নীতি, সন্ত্রাস দূর করতে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি সকলকে দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ৪ এপ্রিল বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, কর্মপরিষদ সদস্য শাহ মোহাম্মদ জুবায়ের, টেকনাফ পৌরসভার সাবেক মেয়র মুহাম্মদ ইসমাইল, ইউপি সদস্য মোহাম্মদ ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর