শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

মনসুর আলম :
ঈদগাঁওতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার দুপুর আড়াইটায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ঈদগাঁও থানার ওসি মো. মসিউর রহমান।
নিহত আব্দুল অদুদ ওরফে দুদু মলই ( ৬২ ) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে মসিউর রহমান বলেন, রোববার দুপুরে ঈদগাঁও উপজেলার পালাকাটা রেল ক্রসিং এলাকায় কক্সবাজার রেল স্টেশন ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নামের ট্রেনটি পৌঁছায়। এসময় চৌফলদন্ডী দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা চালায়।
এতে চট্টগ্রামমুখি ট্রেনটির সাথে মোটর সাইকেল আরোহী ব্যক্তি ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয় বলে জানান ওসি।
মসিউর জানান, দুর্ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


আরো বিভিন্ন বিভাগের খবর