শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির হানায় এক বৃদ্ধের মৃত্যু

নিউজ রুম / ১২৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরয়িা :
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির হানায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।
নিহত মোহাম্মদ হোসেন (৭৫) একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
স্বজনদের বরাতে মেহেরাজ উদ্দিন বলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকাটি বনাঞ্চলে সমৃদ্ধ। সোমবার বিকাল ৫ টার দিকে মোহাম্মদ হোসেন বাড়ী থেকে বের হয়ে আশপাশের এলাকায় হাটতে বের হয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়ী না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে সন্ধান পাননি। এক পর্যায়ে রাত ১০ টার দিকে ছড়ারকূল এলাকায় বনে চলাচল পথের পাশে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
“ হাতির আক্রমণে নিহতের মাথা থেঁতলে গিয়ে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনের পথ ধরে হাটার সময় মোহাম্মদ হোসেন বন্যহাতির আক্রমণের শিকার হয়েছেন। আক্রমণকারি হাতিটি শুড়ে জড়িয়ে তাকে আঁচাড় মেরে আঘাত করেছে। এতে তার মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। “
বনবিভাগের এ রেঞ্জ কর্মকর্তা বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে বনবিভাগের কর্মিদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সার্বিক তথ্যাদি সংগ্রহ করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়া ফাঁসিয়াখালীতে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছেন। নিহতের লাশ নিজ বাড়ীতে রয়েছে।
ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর