শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

টেকনাফে লাকড়ি আনতে গিয়ে দিনমজুর অপহরণ

নিউজ রুম / ১০০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফে জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পাহাড়ি এলাকায় এক দিনমজুর অপহরণের শিকার হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (২৫)। তিনি স্থানীয় মৃত আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।
এ ঘটনায় আরও দুজন দিনমজুর অপহরণকারীদের ধাওয়া খেয়ে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফরিদ উল্লাহ জানান, “সকালে তিনজন দিনমজুর লাকড়ি আনতে পাহাড়ে গেলে একদল অপহরণকারী তাদের ধাওয়া দেয়। এ সময় একজনকে তারা অপহরণ করে এবং বাকি দুইজন দৌড়ে পালিয়ে আসে।”
তিনি আরও বলেন, “ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি।”
তিনি জানান, মারিশবনিয়া পাহাড়সংলগ্ন এলাকা হওয়ায় সেখানে এমন অপহরণের ঘটনা প্রায়ই ঘটে। তাই পাহাড়ি এলাকাগুলোতে সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর টহল নিশ্চিত করা জরুরি।
#


আরো বিভিন্ন বিভাগের খবর