শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ফরিদ দেওয়ান :
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দার
আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০), একই ক্যাম্পের বাসিন্দার সালামের ছেলে মো: মোঃ রাশেদ (৭)।
১৮ এপ্রিল বিকাল ৩ টায় লেদা এলাকায় এঘটনা ঘটে।
লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের হেড মাঝি গুরা মিয়া বলেন, টেকনাফের লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পর আই ব্লকে বসবাসকারী নূর হাসিম ও মোঃ রাশেদ নামের দুই জন রোহিঙ্গা শিশু পাশ্ববর্তী ক্যাম্পের পাশে পুকুরে গোসল করতে গেলে অসতর্কতা কারনে পানিতে পড়ে যায়। পরবর্তীতে আশে পাশের রোহিঙ্গাদের সহায়তা শিশু দুটিকে উদ্ধার করা হলে নূর হাসিম নামের শিশুটি তাৎক্ষণিক মারা যায় এবং মোহাম্মদ রাশেদ নামের আহত শিশুটিকে নিকটস্থ টিডিএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ(সিআইসি) আব্দুল হান্নান বলেন, ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় পুকুরে গোসল করতে গেলে দুইজন রোহিঙ্গা শিশু পানিতে ডুবে যায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।


আরো বিভিন্ন বিভাগের খবর