শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান।
তিনি বলেছেন, আমরা সবপক্ষের সাথে কাজ করে যাচ্ছি। যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পরিস্থিতি বিরাজ করে। আশা করছি আমরা সফল হবো।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষ্যে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সন্ধ্যা ৬ টায় কক্সবাজার শহরের পেশকারপাড়ায় জলকেলি মণ্ডপে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় ড. খলিলুর রহমান বলেন, আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃ-গোষ্ঠির, সকল সংস্কৃতির একটি দেশ। আমাদের দেশে এই সময়টা হচ্ছে উৎসবের একটি সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি। আজ সাংগ্রেং এ এসেছি। সকলকে তিনি শুভেচ্ছা জানান।
সাংবাদিকওেদর এক প্রশ্নের উত্তরে মিয়ানমার সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে বর্তমান সরকারের বিশাল কূটনৈতিক সফলতা মন্তব্য করে ড. খলিলুর রহমান বলেন, এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপটি প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য।
শুক্রবার কক্সবাজার এসে রোহিঙ্গা ক্যাম্পে জুমার নামাজ আদায় করেছেন জানিয়ে তিনি বলেন, আমি রোহিঙ্গাদের বলেছি একটি আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে। যে সম্মেলনে রোহিঙ্গারা যেন সঙ্গবদ্ধভাবে একটি অবস্থান তুলে ধরেন। যাতে নিরাপদে স্বদেশে ফেরত যেতে পারে। আমরা সব দরজা খোলা রেখেছি সকল পক্ষের সাথে আলোচনা করছি। প্রধান উপদেষ্টার ঘোষণা মতে আগামি ঈদে যেন রোহিঙ্গারা মিয়ানমারের ফিরতে পারেন তার জন্য চেষ্টা চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর