শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

নিউজ রুম / ১১৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন ‘আরাকান আর্মি’র হাতে আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং ৪২ জন রোহিঙ্গা বলে জানিয়েছে প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জন জেলেকে বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
গত কয়েক মাসে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মাঝেমধ্যেই জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে আটক হওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও সচেতনতা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরো বিভিন্ন বিভাগের খবর