শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

পেকুয়ায় বিদ্যুৎ ষ্পর্শে নির্মাণ শ্রমিক তালেব মাঝির মৃত্যু

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ ষ্পর্শে আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত-আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মুহাম্মদ উল্লাহর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় ইউপি সদস্য মোকতার আহমদ।তিনি স্বজনদের বরাত দিয়ে জানান,দু’মাস ধরে তালেব মাঝি মগনামা পশ্চিম বাজার পাড়ায় আব্দু ছালামের পাকা বাড়ি নির্মাণের কাজ করছেন।মঙ্গল বার সকাল থেকে নির্মাণাধীন বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলছিল।এমতাবস্থায় বিদ্যুৎ তার খেয়াল না করে,কাজের ক্রুটি চেক করতে গিয়ে বিদ্যুৎ ষ্পর্শে অজ্ঞান হয়ে পড়ে যান। এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, বিদ্যুৎ ষ্পৃষ্ট হওয়া এক লোককে হাসপাতালে এনেছিল।তবে হাসপাতালে পৌঁছার আগেই লোকটি মৃত্যূ হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর