শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারির ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১০৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারির ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল খায়রুল বলেন, বুধবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্ত পেরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দিলে তারা সাথে থাকা ব্যাগটি ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর