শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় বদরখালীর দীঘিতে ভাসমান অবস্থায় মানসিক প্রতিবন্ধি যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১১২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বদরখালীর দীঘিতে ভাসমান অবস্থায় মানসিক প্রতিবন্ধি যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আদমেরদীঘি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।
মৃত উদ্ধার মোহাম্মদ লাদেন (৩০) চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার এজাহারুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, মোহাম্মদ লাদেন মৃগীরোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
“ বুধবার সকাল বদরখালী ইউনিয়নের আদমেরদীঘিতে অজ্ঞাত একজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে। “
ওসি বলেন, “ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তার মৃতদেহটির পরিচয় শনাক্ত করেছেন। “
মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান শফিকুল ইসলাম।
তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর