শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী এবং অপর একজন আহত

নিউজ রুম / ১০৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক  উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী এবং অপর একজন আহত হয়েছে।
ঘটনায় বাসের চালককে আটক এবং গাড়ীটি জব্দ করা হয়।
রোববার দুপুর দেড়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার পালংখালী স্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
নিহত ইফাত রিমু (১৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
আহত ছাত্রীর নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে আরিফুল ইসলাম বলেন, দুপুরে ইফাত রিমু মাদ্রাসার এক সহপাঠিনী সহ বাড়ী ফিরছিল। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় তাদের টেকনাফমুখি সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে চালক ও সহকারি গাড়ীটি ফেলে রেখে পালিয়ে গেছে বলে জানান ওসি।
আরিফুল বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর