শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

মালুমঘাটে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেন র্দূবৃত্তরাঃ এসআই সঞ্জীব প্রত্যাহার

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :

চকরিয়া থানা পুলিশের উপরে হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদ হোসেন (২৫) কে ছিনিয়ে নেন র্দূবৃত্তরা।এঘটনায় থানার এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করা হয়েছে।
গত সোমবার তাঁকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে এসআি সঞ্জীব পাল ১/২জন পুলিশ সদস্য নিয়ে আসামীকে আটক করেন।পরে ধৃতকে সিএনজি গাড়ী তোলার সময় সংঘবদ্ধ ডাকাত দলে কিছু লোক পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ সহ আরো ৪/৫ অজ্ঞাতনামা আসামী মামলা দায়ের করেন।এ ঘটনায় এসআই সঞ্জীবকে প্রত্যাহার করা হয়েছে।
ওসি আরো জানান-ছিনিয়ে নেওয়া আসামী সাজ্জাদ সহ পুলিশের উপর হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছেন।
থানা–পুলিশ সূত্রে জানা যায়,ওয়ারেন্টভূক্ত আসামী সাজ্জাদকে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল।
গ্রেপ্তারকৃত-সাজ্জাদ হোসেন (২৫) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।
প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় হঠাৎ তাঁর স্বজন সহ সংঘবদ্ধ সহপাঠীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন।এঘটনায় আমি মামলাও দায়ের করি।তারপর ঘটনার জের ধরে আমাকে প্রত্যাহার করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর