শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১০০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার গভীর রাতে এই ইউপি সদস্যকে হত্যা করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং  ইউনিয়নের মনখালী খাল থেকে এই ইউপি সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলার ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।

নিহত ইউপি সদস্য কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিপালং ইউনিয়ন পরিষদের সদস্য।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশের উপ পরিদর্শক দুর্জয় সরকার জানিয়েছেন, গতকাল  সোমবার রাত ১১ টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন।

মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তা ভর্তি কিছু  দেখে স্থানীয় বাসিন্দারা উখিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে ইনানী পুলিশ ফাঁড়ীর একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে মরদেহ পায়। পরে স্বজনরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা সোমবার রাতে কামাল হোসেনকে গলা কেটে হত্যা করে বস্তাবন্দি করে খালে ফেলে দেয়।

কারা, কিভাবে এই ইউপি সদস্যকে হত্যা করেছে তা বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা দুর্জয় সরকার জানিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর