শিরোনাম :
বাঁকখালী নদীর তীর ফের দখল ফলাফল পুনঃগণনার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কক্সবাজারে জামায়াতকে হারিয়ে ৪টি আসনেই বিএনপির জয় প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে উখিয়ার যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সেনা বিজিবি পুলিশ যৌথ অভিযান : বর্মা কলোনি থেকে ৩৪৫ রোহিঙ্গা কে আটক করেছে মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তি, মহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রেজাউল বরখাস্ত,

নিউজ রুম / ৭২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুচ ও  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তাসনিম জারাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডিতে আপত্তিকর, দৃষ্টিকটু এডিট করা ফটোকার্ড ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মেকানিক রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। রেজাউল করিম মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের দরগাহ ঘোনা এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র। তিনি মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক পদে কর্মরত ছিল।

      জানাযায়, গত ৭ জুলাই তার নিজের নামীয় ফেইসবুক  আইডি “রেজাউল করিম কাজল”  থেকে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুচ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী তাসনিম জারাকে নিয়ে খুবই আপত্তিকর মন্তব্যসহকারে এডিট করা ফটোকার্ড শেয়ার করে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। যার কারণে সরকারি কর্মচারী হয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রেজাউলকে বরখাস্ত করা হয়। রেজাউল করিম ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সমর্থক ছিল এবং তিনি মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালারমার ছড়া ইউ পি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের সাথে তার ঘনিষ্ঠতা ছিল।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম সার্কেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌঃ মোঃ আলী আজগর স্বাক্ষরিত ৮ জুলাই অফিস আদেশ সূত্রে (স্মারক নং:- ৪৬.০৩.১৯০০.০১১.১৯.৬১৩ (পি).২৫-১৪) জানা যায়, মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মোঃ রেজাউল করিম সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর পরিপন্থী এবং সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক অসদাচণের আওতাভূক্ত ও শাস্তিযোগ্য অপরাধ করায় এবং কর্তৃপক্ষের আদেশ অমান্য করে নিজ কর্মস্থলে বিশৃংখলা সৃষ্টি করার কারণে প্রশাসনিক স্বার্থে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর উপবিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

     মহেশখালীর বাসিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিয় সেলের সম্পাদক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর যুগ্ম-সদস্য সচিব ছাত্র নেতা শাহরিয়ার ইয়ামিন বলেন, তাসনিম জারা ২৪ এর গণঅভ্যুত্থানের একজন দেশের প্রধান সারির সম্মুখযোদ্ধা। জীবনবাজি রেখে এদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাঁকে নিয়ে কটুক্তি মেনে নেয়া যায় না। তিনি আশা প্রকাশ করেন রেজাউলের বিরুদ্ধে বিভাগীয় মামলার পর যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বরখাস্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

      বরখাস্তের অফিস আদেশ হাতে পেয়েছেন স্বীকার করে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে বলেন, মেকানিক রেজাউল করিমের বরখাস্তের আদেশের কপি হাতে পেয়েছি। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। এটা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সে কোন ধরণের অফিসের সাথে সংশ্লিষ্ট থাকবেনা।

   এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্ল্যাহ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের মেকানিক রেজাউল করিমের বরখাস্তের বিষয়টি সঠিক। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলাও হচ্ছে।

 


আরো বিভিন্ন বিভাগের খবর