শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ক্যাম্পে ৪ রোহিঙ্গা খুন : আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত।

বুধবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে ৪ খুনের একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভূক্ত আসামি আরাসা প্রধান আতাউল্লাহ জুনুনী। মামলার তদন্তকারি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরাসা প্রধানকে আনা হয় আদালত প্রাঙ্গনে। আদালতে আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মো. গোলাম জিলানী।

আদালতের প্রাপ্ত তথ্য মতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছিল। ওই মামলার এজাহারভূক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।

চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ছয়জনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।


আরো বিভিন্ন বিভাগের খবর