শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১০০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে গোসলে নেমে আসিফ আহমেদ নামের নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে; ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন।
বুধবার সকাল ৮ টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট এলাকায় মৃতদেহটি ভেসে আসে বলে জানান, সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।
মৃত উদ্ধার আসিফ আহমেদ বগুড়া সদরের দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার হয়েছে কে এম সাদমান রহমান ওরফে সাবাব (২১) ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।
ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে, বগুড়া সদরের দক্ষিণ নিধনিয়া দক্ষিণ পাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান।
মৃত উদ্ধার ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের প্রথমবর্ষের শিক্ষার্থী।
ওসমান গণি বলেন, বুধবার সকাল ৮ টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট সাগরে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মিদের খবর দেয়। পরে লাইফ গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে। ঘটনার নিখোঁজদের বন্ধু ও স্বজনদের দেওয়া ছবি দেখে মৃতদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। এক পর্যায়ে তারা হিমছড়ি সৈকতে ঘুরতে যায়। পরে তাদের মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে সাগরে গোসল করছিল। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে সাদমান রহমান ওরফে সাবাব’কে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপর দুইজন ভেসে যায়।
 
ঘটনার পর থেকে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল সাগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালালেও মঙ্গলবার রাত পর্যন্ত সন্ধান মিলেনি।


আরো বিভিন্ন বিভাগের খবর