শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ আর চুরির অভিযুক্ত ব্যক্তি আটক

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার গত সোমবার রাতে ভাড়া বাসার রান্নাঘরের জানালা ভেঙ্গে চুরি করতে পেশাদার চোর পারভেজ প্রঃ আবুল কালাম (৪২) নামের বখাটে যুবক।এসময় নগদ টাকা সহ দুইটি মোবাইল নেওয়ার পরে ভয়ভীতি দেখিয়ে রান্নাঘরে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেছে।এমন অভিযোগে থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে মামলা রুজু করা হয়।পরে সিসিটিভি ফুটেজ দেখে চোর শণাক্ত করা হয়েছে।
বুধবার ভোররাতে চকরিয়া পৌর-শহরের একটি সড়ক থেকে তাকে আটক করেন থানার ওসি নিজেই।
আটক-মোঃ পারভেজপ্রঃ আবুল কালাম (৪২) চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার-খামারপাড়া এলাকার মৃত মেহের আলী ছেলে।তবে আটক চোর বর্তমানে লামার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের ইয়াংছা বাজার সংলগ্ন মেম্বার পাড়া (ফজলু মিয়ার বাড়ী) বাসা ভাড়ায় থাকেন।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন-গতরাতে আমি ডিউটি করছিলাম।এমতাবস্থায় পৌর-শহরের একটি রাস্তায় ওই চোর লোকটার দেখে সন্দেহ মনে হচ্ছে।তখন গাড়ী দাঁড় করিয়ে আমার গাড়ীর চালক সহ আমি নিজেই তাকে দৌঁড়িয়ে আটক করি।পরে লোকটি নিজেই শিকার করলো,সে চোর এবং পুলিশ সদস্যের বাসায় চুরি করতে ঢুকছিল।বৃহস্পতিবার সে চোরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর