শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্রশংসাপত্রে প্রশংসিত হলেন খুটাখালীর চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
সমগ্র দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়াতে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে”বিশ্ব জনসংখ্যা দিবস-২৫ইং।উপজেলার স্বাস্হ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে”শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরি্ার কল্যাণ কেন্দ্র অর্থাৎ এই চার ক্যাটাগরিত কাজের স্বীকৃতি স্বরুপ প্রশংসাপত্রের মাধ্যমে প্রশংসিত হলেন-খুটাখালী ইউপির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সালাহউদ্দিন কাদের সহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত আরো দুইজন।
গত বুধবার চকরিয়া উপজেলার মোহনা হলরুমে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসে এসব পুরস্কার দেওয়া হয়েছে।
সরকারী ঘোষণাপত্রে উল্লেখ রয়েছেন-ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। একটি ন্যায্য ও আশাবাদী পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা প্রয়োজন।সেক্ষেত্রে ২০২৪-২০২৫ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য চকরিয়ার খুটাখালী, চকরিয়া ইউনিয়ন পরিষদ, উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে এ ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। আমরা বিশ্বাস করি, এ কর্মোদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে।
খুটাখালী পরিবার ও পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান জানান-চার ক্যাটাগরির কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক যথেষ্ট আন্তরিক সহযোগিতা থাকায়,গুনগত মানের কাজের অবদান রাখায়,বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠত্ব পুরস্কারের প্রশংসাপত্রে ভূষিত হলেন।প্রশংসাপত্র তুলেন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতিকুর রহমান। আমি আগামীতেও উপজেলা ও স্হানীয় ইউনিয়ন পরিষদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


আরো বিভিন্ন বিভাগের খবর