শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

অপহরণকারী গ্রেফতার

নিউজ রুম / ৮৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

উদ্ধারকৃত ভিকটিম মোঃ সাইদুল ইসলাম জিহাদ তার দুই বন্ধুসহ গত ১৫ জুলাই ২০২৫খ্রিঃ হানিফ পরিবহনের একটি বাসে করে কক্সবাজার ঘুরতে আসে। ঐদিন রাত ২০.০০ ঘটিকার সময় কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী বীচে যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত অটো রিক্সায় উঠলে ৪নং পলাতক আসামী তারেক আরো চার থেকে পাঁচ জনের সহযোগিতায় তাদেরকে একটি অপরিচিত পাহাড়ে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে । পরবর্তীতে অপহরণকারীরা তাদের মারধর করে পরিবারের নিকট ১০ (দশ) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং কক্সবাজার শহরের অজ্ঞাতস্থানে টাকা নিয়ে আসতে বলে। এ সংক্রান্তে ২নং ভিকটিম মেজবাহ উদ্দিন এর মা কর্ণফুলী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। গত ১৬ জুলাই ২০২৫খ্রিঃ ভিকটিমদের আত্মীয়-স্বজনরা র‌্যাব-১৫, অধিনায়ক বরাবর  সংশ্লিষ্ট বিষয়ে লিখিত আবেদন করেন।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনার সত্যতা যাচাই করে তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার ও আশপাশ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে অদ্য ১৭ জুলাই ২০২৫খ্রিঃ রাতে কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউপির ৩ নং ওয়ার্ডের ফুটখালী সাকিনস্থ কক্সবাজার মেডিকেল কলেজের পিছনের পাহাড়ের উপর হতে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিম মোঃ সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবাদুল ইসলাম মুন্না (১৫)’দের উদ্ধার করতে সক্ষম হয়। এ সময়ে ঘটনাস্থল হতে ১২-১৫ জন অপহরণকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ রিয়াদ’কে আটক করা হয়। তাছাড়া ঘটনাস্থলে পড়ে থাকা ০২টি লাল-সবুজ রংয়ের গামছার ছেঁড়া অংশ, ০১টি কেচির একাংশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
২।  গ্রেফতারকৃত অপহরণকারীর বিস্তারিত পরিচয়ঃ-
মোঃ রিয়াদ (১৯), পিতা-মৃত নবী হোসেন, মাতা-রাজিয়া আক্তার, গ্রাম-দক্ষিন জানার ঘোনা, ৩নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
৩। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর