শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মালুমঘাটে সৌদিয়া বাস আর জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-,আহত-২

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে যাত্রীবাহি সৌদিয়া বাস আর মালামাল বহনকৃত জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষ একজন নিহত সহ আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার মালুমঘাট হাছিনা পাড়া রাস্তার মাথায় এদুর্ঘটনা ঘটে।
নিহত-ফরিদুল ইসলাম (৪৬) চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার মৃত আবদুল গনি সওদাগরের ছেলে। আহতরা হলেন,শেকাব উদ্দিন সাকিব (২০) একই এলাকার আহমদ হোসেনের ছেলে ও আবদুল হাকিম (৪৫) একই পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান- চকরিয়ামূখি আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর মালামাল বহনকৃত জিপভ্যান গাড়ী লট-গ-৭৯৮২ নং গাড়ীটি হাছিনাপাড়া নামক স্হানে পৌঁছলে,কক্সবাজামূখি যাত্রীবাহি সৌদিয়া বাস,যার গাড়ী নং-চট্রমেট্রো ব-১১-১৮৬১ এর গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে একজন নিহত আর দুইজন মত লোক গুরুতর আহত হয়েছে।জান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও র্দুঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর